অবিনাশী
আব্দুল মান্নান মল্লিক
পাখিদের গানে গানে মৃদু বাতাসে,
সোভিত মর্তভূমি তোমার উদ্ভাসে।
আকাশের সিড়ি বেয়ে ছুঁয়েছিলে ভুমি,
যেথায় বিজনে দুজন আমি আর তুমি।
কালো আঁধার মলিনতায় নইলে তুমি,
তোমার পরশ পেয়ে শোভিত মর্তভূমি।
উষ্ণতার আলিঙ্গনে মাতোয়ারা দু-জন,
খোলা মাঠ গগন-তলে যেথায় নির্জন।
রূপের জৌলুস তোমার ঝরে স্বর্ণাভায়,
চমকিত ধরণী-পৃষ্ঠ আচ্ছাদিত সমুদায়।
স্বর্ণাভ ছড়িয়ে দিয়ে মোর সারা গায়,
রঙ খেলায় মত্ততা প্রাতের বেলায়।
বয়ে যায় সময় যত প্রকট উত্তেজিত,
ঘর্মে ভিজে দেহ মোর মর্দনে নিপীড়িত।
গোধূলি লগনে আশার মধুর চুমন,
দিবস ও রজনী মাঝে ছাড়িলে প্রাঙ্গণ?

No comments:
Post a Comment