Thursday, 7 May 2015

অন্তর্দহন

অন্তর্দহন
আব্দুল মান্নান মল্লিক
স্বপ্নে বিভোর তবু, ক্ষণিকের মাঝে ভাসে আবছায়, হয়তো বা চেনা কোনো ওপারের পৃথিবী। ছিলো হয়তো অল্প অনুভূতি। ভুলিয়াছি আজ, পাইনি যেখানে কোন আঘাত, ব্যথার ছাপ। সেদিনের সেই পৃথিবী, আজও স্পন্দিত হৃদয়, কখনো ভাসে দৃষ্টিকোণে।
চৈতন্যে, কখনো নিদ্রিত স্বপ্নের রূপ। চিরসত্য, ভাঙিবেই ভাঙিবে ঘুম! স্বপ্নের মায়াজাল পেরিয়ে ফিরে আসব বক্ষে তোমারি।  প্রকৃতি, আজও তোমাকে মানিয়ে নিতে পারিনি কেন জানো? দৃশ্য মাঝে চিৎকার, হাহাকার, ভরেছে আর্তনাদে! বন্ধ হয়েছে আজ অন্তর চক্ষু। স্বপ্নের ছায়া ঘিরে, ছিন্ন করেছ মোরে। 
ক্ষুধার্ত ছিল শিশু, মায়ের কোলে। আসিয়া দাড়াইলো দ্বারে। শিশুটি চাহিয়া ছিল মোর পানে, শুকনো নয়নে, পলকহীনে। অপেক্ষায় কিছু কালবিলম্ব পরে, উঠিয়া চলিয়া গেল ধীর পায়ে। তবুও পারিনি হাসিমুখে ফিরাতে। ফিরিয়া চাহিয়া দেখি, ভিজিয়া গিয়াছে চৌকাঠ, দু-চার ফোঁটা বেদনার অশ্রুজলে। হইতো হবে মায়ের অশ্রুজল! পারি নাই বুঝিতে, সেই অশ্রুজলের ভাষা, সেই পলকহীনা শুকনো নয়নের চাহনি।  হরণ করিয়াছিল চৌকাঠ। জানিনা, হিংস্র, নিষ্ঠুর ছিল কি না আমার সেই চোখের ভাষা।  তাইতো! কোথায় হারিয়ে গেল দোহে! ধিক্কারি নিজেকে! করিবে কে? আমার এই অপরাধ ক্ষমা? ভুলিতে পারিনা আজও। হে পৃথিবী তুমি বড় নিষ্ঠুর গো! তোমার বক্ষ যেন অগ্নিগর্ভ। কতদিন, আর কতদিন, আর পারছিনা গো, জ্বালিয়ে পুড়িয়ে ফিরিয়ে দাও আমার সেই সুখ, সেই শান্তি! 

No comments:

Post a Comment