Wednesday, 2 March 2016

প্রেমিক ভ্রমর

প্রেমিক ভ্রমর

আব্দুল মান্নান মল্লিক

প্রেমিক বন্ধু ভ্রমর আমার,
আর দিওনা ফাঁকি।
ফুলের গন্ধে মাতাল বন্ধু,
কত রকম ভেলকি।
নিঠুর বন্ধু আমায় ছেড়ে,
কোথায় আছ একা।
খুজে খুজে নাস্তানাবুদ,
পাইনি তবু দেখা।
পুষ্পদলে লুকিয়ে আছ,
বন্ধু তুমি কে হে?
পুষ্পরসে শীতল হয়ে,
রঙ মেখেছ দেহে।
ফুলের রঙে মিশে বন্ধু,
খেলছ লুকোচুরি।
চুপটি মেরে বসে তুমি,
আমি খুজে মরি।
শুনছ নাকি বলছ কিছু,
ফুলের কানেকানে।
রসাল ফুলে ব্যস্ত নাকি,
চুরির মধুপানে?
নিঠুর বন্ধু তুমি আমার,
মধুয় কর স্নান।
তোমার পথ চেয়ে আমি,
কাটাই দিনমান।
তোমার সাথে আড়ি বন্ধু,
করি অভিমান।
একা একা আড়াল হয়ে,
করছ মধুপান।


No comments:

Post a Comment