Saturday, 5 March 2016

ফিরে আসি বারবার

ফিরে আসি বারবার

আব্দুল মান্নান মল্লিক

দিবা নিশি জ্বলছে হৃদয়,
তোমার প্রেমের বিষে।
অলক্ষ্যে তাই ফিরে আসি,
চোখের জলে ভেসে।
যত দূরেই থাকব আমি,
ছায়া তোমার পাশে।
নয়তো আমি দর্শন দিব,
অঘোর স্বপ্নদেশে।
জানলা দিয়ে দেখবে যখন,
ফুটবো গোলাপ হয়ে।
খিলখিলিয়ে হাসবো গাছে,
তোমায় কাছে পেয়ে।
নীল গগনে দেখবে আমায়,
প্রদীপ আলো তারা।
ভিড়ের মাঝে পড়ব আমি,
তোমার চোখে ধরা।
বারিদ হয়ে কখনো আমি,
উড়ে যায় গগনে।
শোকজলে ভাসি তোমার,
দুই নয়নের কোণে।
ভাববে যখন আমার কথা,
শুতে যাওয়া রাতে।
অধর ছাপ দেখবে গালে,
সুপ্তি ভাঙা প্রাতে।

No comments:

Post a Comment