Thursday, 17 March 2016

হোলি সূচনা

হোলি সূচনা

আব্দুল মান্নান মল্লিক

স্কন্দ পুরাণ হিন্দু ধর্মে দিয়ে গেছে প্রমাণ,
বর্ণিত এই গ্রন্থে হোলিকা প্রহ্লাদ উপাখ্যান।
বিষ্ণুর প্রেমে কীর্তন গানে পাগল প্রহ্লাদ,
তাইনা দেখে জ্বলে মরে পিতার বাড়ে রাগ।
হিরণ্যকশিপু পণ করেছে ফন্দি আঁটে মনে,
নিজ পুত্র জ্বালিয়ে মারবো অনলে দহনে।
অগ্নিগর্ভে প্রহ্লাদ বাঁচে হোলিকা অবশেষে,
বিনা দোষে হারায় প্রাণ ভ্রাতৃ আজ্ঞার বশে।
ভ্রাতৃ আজ্ঞা পালন করে কখন কাকে মারে,
বিষ্ণুবরে প্রহ্লাদ বাঁচে হোলিকা গেল পুড়ে।
বিষাক্ত বৃক্ষে বর্ষাকালে জল টুপিয়ে পড়ে,
দুর্বা ঘাস পুড়বে বিষে যেজন বৃক্ষ গোঁড়ে।
দোলযাত্রা হল শুরু হোলিকা দহনকালে,
খেলছে সবে লীলারঙে পুরুষ নারী মিলে।
সেই আনন্দে বৃন্দাবনে কৃষ্ণ আর রাধে,
রঙ খেলাতে মত্ত হল গোপিনীদের সাথে।
লোহিত রঙে কৃষ্ণচূড়া রাধাচূড়ায় হলুদ,
কৃষ্ণ রঙে রঙিন রাধা যায়না করা সাবুদ।

No comments:

Post a Comment