কানুর সংসার
আব্দুল মান্নান মল্লিক
গাছের মাথায় ধোঁয়া ধোঁয়া,
দূরের পানে আঁধার।
মেঘলা দিনে আনন্দ করে,
ছেলে বুড়ো পাড়ার।
বাড়ি বাড়ি খিচুড়ি সবার,
ভাবছে কানু বসে।
চাল কিনতে পয়সা নাই,
ঘি কিনবে কিসে?
কানুর বউ হেঁসিল ঘরে,
গালে দিয়ে হাত।
কেমন করে দিনটা যাবে,
হয়নি রাতে ভাত।
কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ে,
কোলের শিশু রাতে।
দু-মুঠো চাল থাকতো যদি,
খেতো ফেনাভাতে।
কানুর যেদিন ছিল অনেক,
গোলা ভরা ধান।
কথায় কথায় উঠত বসত,
ধরত সবাই কান।
বাড়ির কাছে মাছের পুকুর,
বাগান ভরা আম।
পাড়ার লোকে মান দিয়েছে,
কানুর কথার দাম।
আব্দুল মান্নান মল্লিক
গাছের মাথায় ধোঁয়া ধোঁয়া,
দূরের পানে আঁধার।
মেঘলা দিনে আনন্দ করে,
ছেলে বুড়ো পাড়ার।
বাড়ি বাড়ি খিচুড়ি সবার,
ভাবছে কানু বসে।
চাল কিনতে পয়সা নাই,
ঘি কিনবে কিসে?
কানুর বউ হেঁসিল ঘরে,
গালে দিয়ে হাত।
কেমন করে দিনটা যাবে,
হয়নি রাতে ভাত।
কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ে,
কোলের শিশু রাতে।
দু-মুঠো চাল থাকতো যদি,
খেতো ফেনাভাতে।
কানুর যেদিন ছিল অনেক,
গোলা ভরা ধান।
কথায় কথায় উঠত বসত,
ধরত সবাই কান।
বাড়ির কাছে মাছের পুকুর,
বাগান ভরা আম।
পাড়ার লোকে মান দিয়েছে,
কানুর কথার দাম।

No comments:
Post a Comment