মিছে এ সংসার
আব্দুল মান্নান মল্লিক
ইচ্ছা করি বারবার তোমাতে মিলায়,
মেঘেদের হাত ধরে উড়ে যেতে চায়।
বৃষ্টি হয়ে ফিরে আসি
ভূমিতে আবার।
এগোতে চায় যত
পিছনে টানে তত।
আপন ভেবেছি তোমায়, প্রত্যয়ের সাথে,
বাতাসের সিড়ি বেয়ে উঠিব আকাশে।
প্রত্যয় হারায় তবু একটি নিমেষে,
স্তব্ধ বাতাস যখন পড়ে যায় ভূমে।
ভেঙে যায় মন তাই হারিয়ে বিশ্বাস,
অপূর্ণ ররে যায় ইচ্ছার আশ্বাস।
দিয়েছিলে কেন তবে প্রাণ ও নিশ্বাস।
সেদিন ছিলাম আমি তোমারি সাথে
তোমার কুটিরে।
মজা দেখতে ঠেলে দিয়ে রেখেছ দূরে,
বেঁচে থাকা মিছামিছি স্বপ্নকে ঘিরে।
আব্দুল মান্নান মল্লিক
ইচ্ছা করি বারবার তোমাতে মিলায়,
মেঘেদের হাত ধরে উড়ে যেতে চায়।
বৃষ্টি হয়ে ফিরে আসি
ভূমিতে আবার।
এগোতে চায় যত
পিছনে টানে তত।
আপন ভেবেছি তোমায়, প্রত্যয়ের সাথে,
বাতাসের সিড়ি বেয়ে উঠিব আকাশে।
প্রত্যয় হারায় তবু একটি নিমেষে,
স্তব্ধ বাতাস যখন পড়ে যায় ভূমে।
ভেঙে যায় মন তাই হারিয়ে বিশ্বাস,
অপূর্ণ ররে যায় ইচ্ছার আশ্বাস।
দিয়েছিলে কেন তবে প্রাণ ও নিশ্বাস।
সেদিন ছিলাম আমি তোমারি সাথে
তোমার কুটিরে।
মজা দেখতে ঠেলে দিয়ে রেখেছ দূরে,
বেঁচে থাকা মিছামিছি স্বপ্নকে ঘিরে।

No comments:
Post a Comment