Wednesday, 23 March 2016

√ রঙ দিয়েছি বেশ করেছি

রঙ দিয়েছি বেশ করেছি

আব্দুল মান্নান মল্লিক

রঙ মেখেছি সঙ সেজেছি 
চৈত্র দিনের হোলি।
রঙে রঙে রাঙিয়ে দিবো
হৃদয় অলিগলি। 
বৌদি আমার চোখের মণি
করছ কেন রাগ।
আজকে নাহয় রঙের গুলা
কালকে দিব ফাগ।
রঙ দিয়েছি বেশ করেছি
চৈত্র হোলির দিনে।
তাইতো বৌদি রাগ করেছে
ঘোমটা মুখে টেনে।
বৌদির প্রেমে মাতাল হলাম 
নতুন রঙের সাজে।
রঙ মাখাবো সঙ সাজাবো 
বৌদি মরে লাজে।
চুনকালি তো দিইনি বৌদি
চিলতে গালে রঙ।
ভেংচা মুখে ফেলফেল চেয়ে
রাঙা মাটির সঙ।
প্রেমে পড়া এতোই সোজা? 
পড়লো অবশেষে। 
বৌদি রাঙে আমার সাথে
একটু মুচকি হেসে। 
বৃন্দাবনের মাধবী লতায়
দুলবো কৃষ্ণ রাধা।
অঙ্গে অঙ্গে হৃদয় রাঙুক
প্রেমে পড়েছি বাধা।
রঙের খেলা খেলবো দুজন
এইনা চাঁদনি রাতে।
তোমার আমার মাতাল হতে
দোষ কি আছে তাতে?
আজকের দিনে রাধা তুমি
কৃষ্ণ তবে আমি।
বৃন্দাবনের রঙ দিয়ে আজ
রাঙিয়ে দিবো ভূমি।



No comments:

Post a Comment