Tuesday, 22 March 2016

প্রলয় ঘণ্টা

প্রলয় ঘণ্টা

আব্দুল মান্নান মল্লিক

বুঝবে যেদিন প্রলয় শুরু
বিচ্ছুরিত আসমান। 
ফুটবেনা ফুল গাছে গাছে
গাইবেনা পাখি গান।
গর্জে উঠবে আকাশ সেদিন
বর্ষে উঠবে মেঘ।
আগ্নেয়গিরি উঠবে সেদিন
জ্বলবে সারা দেশ।
শান্ত বাতাস মাতাল হবে
বয়ে যাবে ঝড়।
পৃথিবীটা হিলবে সেদিন
চিনবে না পর ঘর।
শুকিয়ে যাবে সাগর যখন
পুকুর পুড়ে ছাই।
কাঁদলে কোথায় অশ্রু পাবে
ঘুরে জগৎটায়।
অপেক্ষাতে দিন সরে যায়
প্রলয় হতে বাকি।
নশ্বর হবে সবটা একদিন
ঘুরবে প্রলয় চাকি।



No comments:

Post a Comment