Monday, 21 March 2016

আমার বিকাল

আমার বিকাল

আব্দুল মান্নান মল্লিক

দাঁড়িয়ে সেদিন আসতে যেতে পথে,
একে একে ছেড়ে যায় ছিল যারা সাথে।
সম্মুখে দেখি কেউ শোকে কাতরে,
কেউবা রয়েছে যেতে সারিতে দাঁড়িয়ে।
ফেলে যাওয়া খুজতে কিছু পিছনে তাকায়,
দেখেছি তার খালি হাত আসার বেলায়।
যেদিন যেখানে ছিল থাকবে তেমন,
খন্ডিবেনা কোনোদিন নিয়তির লিখন।
আসতে দেখেছি কত একা অসহায়,
ভ্ললে যাও অতীত কথা সবে সঙ্গতায়।
অম্বুদ উদক আবার কখনো ঝরা বৃষ্টি
অশক্ত জীবন মরণ অদ্ভুত সৃষ্টি।
নামের রূপান্তর শুধু স্থানান্তর অব্যয়,
কখনোই হবেনা কারো পূর্ণতার ক্ষয়।

No comments:

Post a Comment