দুই পুতুলের বিয়ে
আব্দুল মান্নান মল্লিক
খুকুমনি আর সোনামনি,
সাজবে দুজন বিয়ান।
শপথ করলো আগেভাগে,
দিল কথার বয়ান।
বাজবে কত শানাই কাঁশর,
নাচবে পাড়ার মেয়ে।
ছররা ঝলক তুবড়ি ফেটে,
দুই পুতুলের বিয়ে।
মেয়ে আমার ঘর বেধেছে,
তিনটে ইটের দালান।
অঘোর ঘোরে ঘুমাই নাতি,
দিনে রাতে সমান।
দাদু শশুর হবো কনের,
তাইতো খুশী মনে।
টোপর মাথে সাজবে নাতি,
সিঁদুর শাঁখায় কনে।
গায়ে হলুদ পড়বে যেদিন,
বাইরে যেতে মানা।
হলুদ শাড়িয় থাকবে কনে,
গায়ে ফুলের গহনা।
ঘরের লক্ষ্মী আসবে ঘরে,
দিয়ে মোরে পেন্নাম।
দুই পুতুলের বিয়ের দিনে,
বিভোর হবে গ্রাম।
আব্দুল মান্নান মল্লিক
খুকুমনি আর সোনামনি,
সাজবে দুজন বিয়ান।
শপথ করলো আগেভাগে,
দিল কথার বয়ান।
বাজবে কত শানাই কাঁশর,
নাচবে পাড়ার মেয়ে।
ছররা ঝলক তুবড়ি ফেটে,
দুই পুতুলের বিয়ে।
মেয়ে আমার ঘর বেধেছে,
তিনটে ইটের দালান।
অঘোর ঘোরে ঘুমাই নাতি,
দিনে রাতে সমান।
দাদু শশুর হবো কনের,
তাইতো খুশী মনে।
টোপর মাথে সাজবে নাতি,
সিঁদুর শাঁখায় কনে।
গায়ে হলুদ পড়বে যেদিন,
বাইরে যেতে মানা।
হলুদ শাড়িয় থাকবে কনে,
গায়ে ফুলের গহনা।
ঘরের লক্ষ্মী আসবে ঘরে,
দিয়ে মোরে পেন্নাম।
দুই পুতুলের বিয়ের দিনে,
বিভোর হবে গ্রাম।

No comments:
Post a Comment