Tuesday, 31 May 2016

বৃষ্টি ভিজা সকাল

বৃষ্টি ভিজা সকাল

আব্দুল মান্নান মল্লিক

সাতসকালে টুপুর-টাপুর,
টিনের চালে বাজিয়ে নূপুর।
চোখের জলে কান্নাকাটি,
আকাশ গেছে মেঘে ঢাকি।
ওই যে মেঘ মাথার উপর,
সূর্য কোথায় পাইনা খবর।
ঝিমরে পাখি গাছে গাছে,
গান গাইতে বয়েই গেছে।
বাসার পাখি বৃষ্টির দিনে,
উড়বে নাকি ভাবছে মনে।
ঘুম ছাড়েনা মুছিয়ে আঁখি,
দেখছি ভাবছি স্বপ্ন নাকি?


Monday, 30 May 2016

√ নব বিকাশ

নব বিকাশ

আব্দুল মান্নান মল্লিক

হৃদয় মাঝে রাখবো তাদের,
দুর্বল যারা মানব অসহায়।
করবো নশ্বর ভয় আতঙ্কের,
তাদের পাশে আমরা সহায়।।
রাহাজানি আর দাগাবাজ,
কষ্টি শিলাই করবো যাচাই।
বিকাশ হবে নতুন সমাজ,
দেখবো সেদিন খুশি সবাই।।
শ্রেষ্ঠ জীবের করবো প্রমাণ,
মানুষ সবাই করবো প্রচার।
জাত বিচারে মানুষ সমান,
দূর করবো বিরোধ অনাচার।।
নির্ভীক সবে পেরিয়ে আঁধার,
জ্বালিয়ে দিবো দীপ্তি নিশান।
করবো মানব জাতির সংস্কার,
গোঁড়ামি পথের হবে অবসান।।
ভেদাভেদ ছেড়ে সঙ্ঘবদ্ধ,
উদ্ভব করবো নতুন প্রচার।
থাকবেনা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব,
রবেনা ভেদ জাতির বিচার।।
দেখবো জগত নতুন করে,
খুঁজবো এবার আলোর উৎস।
আঁধার পথের প্রদীপ ধরে,
দেখবো কোথায় গুপ্ত রহস্য।।
ছেলে বুড়ো দেশের জোয়ান,
করবো মিলে বিভেদ মোচন।
হিন্দু মুসলমান জৈন খৃষ্টান,
করবো প্রচার নতুন সূচন।।

Saturday, 28 May 2016

নকশা ঘর

নকশা ঘর

আব্দুল মান্নান মল্লিক

ভাবনা শুধু তোমার কথা
আকাশ চেয়ে থাকি।
ভাসা মেঘে মিলিয়ে আমি
তোমার ছবি আঁকি।।
হয়তো তুমি আসবে কাছে
খোপায় গাঁদা ফুলে।
নইতো তুমি আসবে ছুটে
উড়িয়ে এ্যালো চুলে।।
আলতা পায়ে লাল শাড়িতে
বাজিয়ে নূপুর ধ্বনি।
হঠাৎ কখন আসবে তুমি
চেয়ে প্রহর গুনি।।
বলতে চাওয়া কথা সেদিন
চাপা ছিলো বুকে।
কিছু কথা বলতে হারাও
মিষ্টি হাসির ফাঁকে।।
চেতনে তুমি স্বপ্নে তুমি
হৃদয় মাঝে তুমি।
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি
তাইতো অনুগামী।।

Friday, 27 May 2016

শৈশবের ভাবনা

শৈশবের ভাবনা

আব্দুল মান্নান মল্লিক

আকাশ তুমি অনেক দূরে
যেতে বড় ইচ্ছা করে।
ভাবছি বসে তোমার কথা
কোন পথে যায় উড়ে।।
দেখবো কেমন তারার ঝাঁক
জোছনা ছড়ানো চাঁদ।
হাসবো গাইবো খেলবো সাথে
কাটিয়ে দিবো রাত।।
হারিয়ে যাওয়া খেলার সাথি
তোমার কাছে নাকি।
মা বলেছে এই কথাটি
তাইতো চেয়ে থাকি।।
বলে দাওনা আকাশ তুমি
পাই যদি তার দেখা।
তোমার কাছে উড়ে যাবো
মেঘের পথে একা।।
ফেলে যাওয়া খেলনা যতো
গুছিয়ে নিবো সাথে।
সাথির কাছে যেতে আমার
ভয় করেনা রাতে।।

Thursday, 26 May 2016

মেঘের কুরুধ্বনি

মেঘের কুরুধ্বনি

আব্দুল মান্নান মল্লিক

মেঘ করেছে পূব আকাশে
কালো অন্ধকার।
কলি খেলায় বেজে ওঠে
নভ ঝঙ্কার।।

কিছু কালো কিছু আলো
মতের নাই ঠিক।
প্রাতকালের আকাশ বুঝি
পাইনা খুজে দিক।।

তর্জনগর্জন কেবলই সার
বৃথাই আস্ফালন।
কুরুধ্বনি আর আতশবাজি
জলেতে অকুলন।।

তোমার দিকে চেয়ে ধরণি
হবে বুঝি শীতল।
অবশেষে শুকনো পাতাই
পারনি দিতে জল।।


Tuesday, 24 May 2016

অসহায়

অসহায়

আব্দুল মান্নান মল্লিক

আমি ঝরে পড়া পুষ্পদল,
ভেসে যায় অসহায় নির্জীব জলস্রোতে।
বাধা পড়ে যায় কখনো
মাথা জাগানো আবর্জনা ঘাসে।
হংসের দাপাদাপিই ঘোলা জল গায়ে মেখে
স্রোতের ঘাতে ঘাতে বাধাবিঘ্ন পেরিয়ে
যেতে চাই আমি এক উদ্দেশ্যের পথে।
স্রোতের টানে ভেসে যায় ইচ্ছার বিপথে।
আশার আলোর পাইনি দেখা বৃন্তযুক্ত গাছে,
তবু কেন আশা মনে ছিন্ন জলস্রোতে?
অস্থিরের জীবন শুধু আশার সন্ধানে,
বৃথাই চক্রাকার জীবনের পথে।
হয়তো বা গতিপথে কোথাও পথে,
পলিতে পড়িবো ঢাকা দাঁড়িয়ে নিস্পন্দে।

Sunday, 22 May 2016

জ্যৈষ্ঠকান্তি

জ্যৈষ্ঠকান্তি

আব্দুল মান্নান মল্লিক

জ্যৈষ্ঠ মাসের মিঠাই গন্ধে
উল্লাসিত সবাই।
গল্প কথায় দিন কেটে যায়
ছিন্ন মেঘের ছায়ায়।।

উল্টো সিধা বইছে বাতাস
আকাশ ছেয়ে চাতক।
মাছরাঙাটি পাড়ের গাছে
জলের ধারে বক।।

গরুগুলো মাঠের মাঝে
বাগাল ছায়াতলে।
দড়ি বেধে গাছের ডালে
খেলছে ঝুলে-ঝুলে।।

শাক তুলতে চাষির মেয়ে
ওই যে দূরের মাঠে।
হাঁটু পাটের জমিয় ঢুকে
পাটের মুণ্ডু কাটে।।

ছুমাই দাদু হাঁটছে লাঠিয়
গায়ের জামা কাঁধে।
হয়তো যাবে জামাই বাড়ি
মিঠাই হাঁড়ি বেঁধে।।

কাক কুলায়ে কোকিল ছানা
আদরে বড় করে।
বোকা কাক বুঝলনারে
কষ্টে খেটে মরে।।

বাবুই পাখি বাসা বাঁধে
অতি সুন্দর করে।
বোকা বাবুই বাসা ছেড়ে
ভুগছে বৃষ্টি ঝড়ে।।