কুহেলী পথে
আব্দুল মান্নান মল্লিক
পাহাড়ের বুক চিরে বয়ে চলা এই অবিরাম ঝর্ণা হয়তো কোনো একদিন প্রকৃতির বিবর্তনের অমোঘ নিয়মে স্তব্ধ হয়ে যাবে, কিন্তু প্রসবী মায়ের রক্তক্ষরণ কোনোদিন স্তব্ধ হবে না। আজও আমার শরীরে বয়ে চলেছে। পরবর্তীতে আমার সন্তান, পরে তার সন্তান এইভাবে চলতেই থাকবে। সেদিনের ইতিহাস আজও অম্লান, যা কোনোদিন ম্লান হবে না। যত্রতত্র যদি একমুঠ ধুলো ধরে শুকে দেখি, আজও সেদিনের প্রসবী মায়ের রক্তক্ষরণের গন্ধ পাই, এটাই আমার পরিচয়, মাতৃভূমি ও জন্মভূমি।
No comments:
Post a Comment