Monday, 16 January 2017

√ অনৈক্য

অনৈক্য

আব্দুল মান্নান মল্লিল

চক্ষু থাকতে অন্ধ ধন্দে,
শিরাপিড়াই ধরে।
শীর্ষাসনে কৌশল বাঁধে,
মাথা গরম করে।
ভেদাভেদের বাসা বাঁধে,
মহামিলনের মাঝে।
ফুসমন্তর কানে কানে,
কিবা সকাল সাঁঝে।
এ-উহারে চিনতে নারে,
এইতো জীবন সার।
কেমন করে চলব তবে,
মানব জনম বেকার।
গুরুভার আর দায়ভার,
দিলাম যখন হাতে।
চলতে মানা মিলেমিশে,
তোমার আমার সাথে।
বিধিনিষেধ বানাই ওরা,
শীর্ষে আসন পেতে।
ধর্ম বাঁচাই কেমন করে,
নামহীন মানবজাতে।
সরল পথের মানুষেরা,
চলতে সরল পথে।
শীর্ষাসনের মানুষ  ওরা,
বাঁধে জাতপাতে।
গড়ব ভাবি সভ্য সমাজ,
ভালোবাসায় মুড়ে।
জাতবিচারে দ্বন্দ্ব বাঁধে,
রুখবো কেমন করে?

Monday, 26 December 2016

প্রতীক্ষা

প্রতীক্ষা

আব্দুল মান্নান মল্লিক

স্বপ্ন সাজায় রাতে তোমার
অঘোর নিদ্রা কালে
বিভোর নেশায় তুমি তখন
কলুষ মায়াজালে
ডাগর ডাগর নয়ন তুলে
দেখবে যখন দিনে
পথ চেয়ে তোমার পানে
গোলাপ তোমার বনে
হারিয়ে গেছি অনেক দূরে
তবুও রেখো মনে
একটুখানি জায়গা রেখো
তোমার মনের কোণে
প্রদীপ হয়ে জ্বলবো রাতে
নীল গগনের গায়ে
চিনে নিও নিজের ভেবে
নয়ন তুলে চেয়ে
ভাবনা অনেক ভিড় করেছে
তোমার ভাবনার মাঝে
তুমিও কবে আসবে ফিরে
সহসা আমার কাছে

Monday, 19 December 2016

শিশিরে ভিজা সকাল

শিশিরে ভিজা সকাল

আব্দুল মান্নান মল্লিক

শ্যাম সকালে শিশির ঝরে,
ফড়িং কাঁদে ঘরে।
ছোট ছোট ঘাসের মাথা,
শিশিরে ঢলে পড়ে।।
পূবের কোণে সূয্যি মামা,
চাইনা নয়ন তুলে।
শিশির মাঝে পথ হারিয়ে
রাস্তা গেছে ভুলে।।
ধোঁয়া ধোঁয়া মাঠের প্রান্তে,
গুটি গুটি পায়ে।
ধানের ডালা কাঁখে লয়ে,
ধান কুড়ানি মেয়ে।।
পুঁঠি মাছের কান্নাকাটি,
জলাভূমির খাদে।
নাম ডাকে তার জলাভূমি,
জল থাকেনা তাতে।।
ঝুপি ঝুপি বক বসে ওই,
জলাভূমির ধারে।
শিশিরে সিক্ত গাত্র পত্রে,
শিশির ঝরে পড়ে।।
প্রজাপতির রঙ ধুয়ে যায়,
শিশির ভিজা গায়ে।
সর্ষে ক্ষেতের হলুদ ফুলে,
শিশির গেছে ছেয়ে।।

Thursday, 8 December 2016

রবির ভুবনে

রবির ভুবনে

আব্দুল মান্নান মল্লিক

শীত ভেঙেছে ঘর্ম ঝরেছে,
তোমার আলিঙ্গনে।
তুমি বিনা অন্ধ সবাই,
জাগ্রত ও স্বপনে।
তোমার ছোঁয়ায় ওই যে হাসে,
রাত আকাশের তারা।
চাঁদের আলোয় তাইতো শোভন,
আকাশ হতে ধরা।
দিনের বেলায় খেলছ অনেক,
শত রঙের খেলা।
কখনো রূপসী কখনো তেজস্বী,
মলিন সাঁঝের বেলা।
লালন পালন শোভন দিলে,
সবই তোমার দান।
আকাশ বাতাস ভুবন তোমার,
খবরদারি অণিয়ান।
রাহু সেও হার মেনে যায়,
তোমারে ভক্ষণ করে।
বৃথাই প্রয়াস উগরিয়ে হায়,
ব্যর্থ ধরিতে জঠরে।
কোথায় তোমার জনম কথা,
কে দিয়েছে গঠন।
কেউ কি জানে কবে তোমার,
কিসে হবে মরণ?


Friday, 2 December 2016

ভোরের শিশিরে

ভোরের শিশিরে

আব্দুল মান্নান মল্লিক

ঘাসের মাথায় শিশির ঝলক,
চনমন ভোর হাসিতে।
সিঁদুর থালায় পূব আকাশে,
ইচ্ছে করে ভাসিতে।
ভ্রমর মাতাল বাতাস মাতাল,
ধনে ক্ষেতের গন্ধে।
শিশির ধোঁয়ায় পথ হারিয়ে,
চাতক উড়ে ধন্দে।
শাপলা ফোটা ডোবার ধারে,
ফড়িং ধরে বেঙে।
মাথার উপর বক উড়ে যায়,
উজান শিশির ভেঙে।
নাগ নাগিনী জড়িয়ে লতায়,
প্রেমের নয়ন মেলে।
প্রজাপতি ডানা মেলে ওই,
শালুক রঙিন ফুলে।
শিশির সিক্ত পাতাই পাতাই,
ছোট্ট পাখির চাঁন।
শাখায় শাখায় দোয়েল পাখি,
ধরেছে মধুর গান।
ভোরের পাখি কিচিরমিচির,
শিউলি শাখে বসে।
হারিয়ে উদাস মন হল আজ,
শিশির স্রোতে ভেসে।

Sunday, 27 November 2016

√ বলিদান

বলিদান

আব্দুল মান্নান মল্লিক

দৃষ্টি দাও দেখিবারে শক্তি দাও ধৈর্যের,
ভালোবাসার মন দাও পথ দেখাও সত্যের।
ধুয়ে দাও কালিমা মনের দূর কর অন্ধকার,
নিদ্রিত অক্ষি যেই খুলে দাও দ্বার তার।
কষ্ট দাও খুশি তব তবু তোমার অনুগামী,
বিগতকে ভুলিয়ে ভাবতে দাও আগামী।
করব না আর খুনোখুনি তবেই মানব ধন্য,
আদি কথা থাকনা পড়ে আর হবনা বন্য।
চিত্ত মাঝে বাঁসা বেঁধে বসত করে শয়তান,
শক্তি দাও করতে পারি তাদের আজ বলিদান।
চক্ষু দিয়ে আঁধার দেখাও একি তোমার ছলনা,
দিকভ্রান্ত পথিক আমি তোমার হাতের খেলনা।

Tuesday, 15 November 2016

কাছের বন্ধু

কাছের বন্ধু

আব্দুল মান্নান মল্লিক

যেথায় জলে নদীর বাঁকে,
নৌকার পাল তুলে।
মাঝির গানে নৌকা ছুটে,
হাওয়ায় দুলে দুলে।।
ধেনু চরে মাঠের মাঝে,
রাখাল গাছের তলে।
মেঠো সুরে বাঁশের বাঁশি,
গাঁয়ের কথা বলে।।
খাটুনি খেটে দিন বয়ে যায়,
ফিরে সন্ধাকালে।
তবুও মনে খুশি তাদের,
বসত খড়ের চালে।।
কখনো পুড়ে রোদ্র তাপে,
কখনো ভিজে জলে।
কখনো চাষি তামাক টানে,
বসে জমির আলে।।
দেশের মেথর মুচি ডোম,
কামার ছুতোর জেলে।
সবাই মোদের কাছের বন্ধু,
থাকি সবে মিলে।।
সবুজ বাঙলার অবুঝ মন,
সত্য পথে চলে।
মিথ্যা কথা বলেনা কেউ,
সত্য কথা বলে।।